News Bangla 24 BD | ঈদের পর জনগণকে রাস্তায় নামার আহ্বান খালেদার - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ঈদের পর জনগণকে রাস্তায় নামার আহ্বান খালেদার


পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতরের পর ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

বিএনপিনেত্রী বলেন, ‘প্রতিটি মানুষের উচিত নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যে, এই অবস্থায় কি দেশ চলবে? আমরা কি শুধু হা-হুতাশ করব?’

‘তাই রোজা-ঈদ শেষ হয়ে গেলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের জুলুম-অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। সেটি করলে সবাই এসে শরিক হবে।’

বিএনপি চেয়ারপারসন এ জন্য ছাত্র-যুবকদের অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানান।

‘শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না’ জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। যে নির্বাচন একটি সহায়ক সরকারের অধীনে হবে। হাসিনা মার্কা নির্বাচন এ দেশে হবে না। হাসিনার অধীনে নির্বাচন কেউ মেনে নেবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ