মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বস-টু’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। সিনেমাটির প্রচারণার জন্য আগামীকাল (১২ জুন) ঢাকায় আছেন তিনি।
এ উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে মঙ্গলবার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন তিনি। জিৎ তিন দিনের সফরে ঢাকায় আসছেন বলে জানা গেছে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ।
‘বস টু’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ, শুভশ্রী গাঙ্গুলি ও নুসরাত ফারিয়া ছাড়াও এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, কৌশিক সেন প্রমুখ। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 