দিনভর রোজা রেখে স্বাস্থ্যকর ইফতার খাওয়া চাই। বাইরে থেকে না কিনে মৌসুমি ফল ও আইসক্রিম দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন মজাদার ফালুদা। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও।
জেনে নিন ফালুদা কীভাবে তৈরি করবেন-
উপকরণ
দুধ- ১ লিটার
নুডুলস- আধা প্যাকেট
চিনি- ১ কাপ
সাগুদানা- আধা কাপ
চিনি ১ কাপ
ভ্যানিলা এসেন্স- ২ চা চামচ
মোরব্বা- প্রয়োজন মতো
পেস্তা বাদাম কুচি- ১ চা চামচ
কয়েক ধরনের মৌসুমী ফল (কলা, আম, ডালিম)
আইসক্রিম- ২ স্কুপ
প্রস্তুত প্রণালি
নুডুলস সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। সাগু ভিজিয়ে রাখু যেন ফুলে ওঠে। ১ লিটার দুধ অল্প জ্বাল দিয়ে এতে সাগু দিয়ে দিন। কয়েক মিনিট পর নুডুলস সেদ্ধ, চিনি ও ভ্যানিলা এসেন্স দিন। নাড়তে থাকুন মিশ্রণটি। চিনি পুরোপুরি গলে গেলে চুলা থাকে নামিয়ে নিন।
স্বাভাবিক তাপমাত্রায় আসার পর স্বচ্ছ গ্লাসে বা বাটিতে ফালুদা ঢালুন। আইসক্রিম, মোরব্বা ওপেস্তা বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ফালুদা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা 