News Bangla 24 BD | চীনে বিস্ফোরণ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

চীনের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনে বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলছে, বৃহস্পতিবার জিয়াংসু প্রদেশে জুহু শহরের একটি স্কুল থেকে শিশুদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের পর ওই স্থানে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, শিশু এবং প্রাপ্ত বয়স্করা মাটিতে শুয়ে আছেন। তাদের অনেকের রক্তক্ষরণ হচ্ছে। এক নারী তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছেন। তাদের দুজনেরই চোখে ধোঁয়া লেগেছে।

পুলিশ বিভাগ তাদের ওয়েইবো অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটেছে। তবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে, বিস্ফোরণটি দুর্ঘটনার কারণে হয়েছে কিনা।

চীনের একটি দৈনিক অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে বলছে, রান্না করার গ্যাসের একটি বোতল থেকে বিস্ফোরণ ঘটেছে। ফেংজিয়ান পুলিশ স্টেশন থেকে বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ