কুমিরের মুখে মানুষের মাথা! (ভিডিওসহ)
কুমির নিয়ে কসরত দেখাচ্ছিলেন থাইল্যান্ডের এক চিড়িয়াখানার রক্ষী। প্রথমে তিনি দুটো লাঠি নিয়ে কুমিরটি বশে আনার চেষ্টা করেন। এরপর কুমিরের খোলা মুখে নিজের মাথা ঢুকিয়ে দেন। হয়তো ভেবেছিলেন, সবকিছু তাঁর পরিকল্পনামতোই হবে।
কিন্তু হিংস্র প্রাণী বশমানা হলেও যে খুব সহজে হিংস্রতা ভোলে না, তা ফের প্রমাণ করে কুমিরটি। সুযোগ পেয়ে কামড়ে ধরে চিড়িয়াখানা রক্ষীর মাথা। স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটে। এক দর্শনার্থী পুরো ঘটনাটি ভিডিও করেন। তবে এ হামলায় চিড়িয়াখানা রক্ষী খুব একটা আহত হননি।
সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওই চিড়িয়াখানার রক্ষীর নাম কোহ সামুই। তিনি কুমিরের কসরত দেখিয়ে চিড়িয়াখানার দর্শনার্থীদের নিয়মিত আনন্দ দিয়ে থাকেন। কিন্তু ওই দিন কুমিরটি বিগড়ে যায়।
ভিডিওটি গত ১৬ জুন ইউটিউবে প্রকাশ করা হয়। এ পর্যন্ত দুই লাখ ৪৭ হাজার ৭৫২ বার দেখা হয়েছে এটি। ভিডিওতে দেখা যায়, কসরত দেখানোর সময় চিড়িয়াখানা রক্ষী কোহ সামুই তাঁর মাথা কুমিরের মুখের ভেতর রাখলে, কুমিরটি অকস্মাৎ মুখ বন্ধ করে ফেলে।
হঠাৎ এ ঘটনায় উপস্থিত দর্শনার্থীরা ভয় পেয়ে যান। কোহ সামুই নিজেও কুমিরের মুখ থেকে মাথা বের করে আনতে প্রাণপণ চেষ্টা করেন। তবে খানিক পরে কুমিরটি নিজে থেকেই কোহ সামুইর মাথা ছেড়ে দেয়। পরে এটি পাশের লেকে ঝাঁপিয়ে পড়ে।
তবে ঘটনাটি থাইল্যান্ডের কোন চিড়িয়াখানায় ঘটে, ডেইলি মেইলের প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 