ক্যাটরিনাকে পরিহাস করে প্রেরণা দিয়েছিলেন সালমান!
বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দুজনের প্রেম নিয়ে একসময় সরগরম থাকতো বলিউড পাড়া। যদিও দুজনের সেই প্রেম আজ অতীত। তবে সম্প্রতি দুজনই ব্যস্ত আছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে।
আর সেখানেই সাবেক প্রেমিক সালমান খানকে নিয়ে স্মৃতিচারণ করলেন ক্যাটরিনা। জানালেন পরিচালক অনুরাগ ক্যাশপের ‘সায়া’ নামক একটি ছবিতে নেয়া হয় ক্যাটরিনাকে। তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন জন আব্রাহাম। দুদিন শুটিংয়ের পরই জানিয়ে দেয়া হয় ছবিটি থেকে বাদ দেয়া হয়েছে তাকে। এ খবরে রীতিমত কাঁদছিলেন ক্যাটরিনা।
আর তখন ক্যাটরিনাকে দেখে নাকি হাসছিলেন সালমান। সে হাসি তাচ্ছিল্যের ছিলো। তবে হেসে পরিহাস করেই ক্যাটরিনাকে সান্তনা দিয়েছিলেন সালমান। বলেছিলেন, ‘তোমার এই বাদ পড়ার কান্না, তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এটাকে অনুপ্রেরণা হিসেবে নিও ক্যাটরিনা।’
মানুষ হিসেবে সালমান যে একেবারেই খারাপ ছিলেন না সে কথাই স্বীকার করলেন ক্যাটরিনা কাইফ।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 