News Bangla 24 BD | নবাব ও বস টু মুক্তির দাবিতে জাজের আয়োজনে মানববন্ধন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

নবাব ও বস টু মুক্তির দাবিতে জাজের আয়োজনে মানববন্ধন


ঈদে মুক্তি প্রতীক্ষিত জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার দুই ছবি ‘নবাব’ এবং ‘বস ২’ নিয়ে জটিলতা এখনও নিরসন হয়নি। যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ করে সিনেমা দুটি মুক্তির বিরোধিতা করে সেন্সবোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যজোট। অন্যদিকে আসন্ন ঈদে ‘নবাব’ এবং ‘বস ২’ সিনেমা মুক্তির দাবিতে ২১ জুন বুধবার প্রেসক্লাবে মানব বন্ধন করেছে জাজ মাল্টিমিডিয়া ও এর সমর্থকরা ।

আজ ২১ই জুন (বুধবার) সকাল সাড়ে ১১টায় এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন শাকিব খান, আরেফিন শুভ ও জাজ মাল্টিমিডিয়াসহ এর বিভিন্ন সমর্থকবৃন্দ। এছাড়াও প্রতিষ্ঠানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক। ছিলেন পরিবেশক, প্রদর্শক, বুকিং এজেন্ট জোটের একাংশের নেতাকর্মীরাও।

যৌথ প্রযোজনায় অনিয়মের অভিযোগে ‘নবাব’ এবং ‘বস টু’ ছবি দুটির মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। “দর্শকের পছন্দ, স্বাধীনতা ও চাহিদা পূরণে বাঁধা দেয়া চলবে না। সিনেমা হল বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে।” – এই শ্লোগানকে সামনে রেখে এই মানব বন্ধনের আয়োজন করা হয়।

আজ বুধবার দুপুর ১২ টায় রাজধানীরর প্রেস ক্লাবের সামনে আগামী ঈদে ছবি দুটি মুক্তির দাবিতে মানববন্ধন ডাকে ‘নবাব’ এবং ‘বস ২’ ছবির বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া।
চলচ্চিত্র প্রযোজক-পরিচালক-শিল্পী-পরিবেশক-প্রদর্শক-বুকিং এজেন্ট জোটের ব্যানারে এই মানব বন্ধনে সিনেমা হল বাঁচাতে ‘নবাব’ এবং ‘বস ২’ মুক্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে জাজ মাল্টিমিডিয়ারর কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘৪ লাখ মানুষ এই চলচ্চিত্রের সাথে জড়িত। তাদের ভালো রাখতে হলে ঈদে ‘নবাব’ ও ‘বস টু’ ছবির মুক্তি দিতেই হবে। আর ছবি দুটির মুক্তি নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে নেমেছি।’

মানববন্ধনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতা কর্মীরা বলেন, ‘বস্তা পচা ছবি নির্মাণ বন্ধ করো। ভালো ছবি নির্মাণ করো। দর্শকদের হলে ফিরিয়ে আনো।’

এ সময় চিত্রনায়ক রোশান বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার ছবি চলে, অন্যদের ছবি চলে না। তাই তারা চায় না জাজের ছবি চলুক। দর্শক ভালো ছবি দেখতে চায়। নিজেদের কথা না ভেবে ইন্ডাস্ট্রির কথা ভাবুন।’

প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘হল বাঁচাতে হলে ভালো ছবির উপায় নেই। ১২০০ হল থেকে এখন ২৫০ হল সারাদেশে। আগামী ঈদে ‘নবাব’ এবং ‘বস ২’ ছবির মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ