শ্রীপুর থেকে সোহেল : জেলার গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এই প্রথম জাতীয় ভোক্তা সংরক্ষণ আইন,২০০৯ এর বিধি মোতাবেক ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ভেজালবিরোধি অভিজান চালানো হয়।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশেপাশের গড়ে উঠা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে মাননিয়ন্ত্রণহীন খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ১৪টি মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। তবে এ অভিজানে কাউকে কারাদন্ড দেওয়া হয়নি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা সাংবাদিকদেও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিধি অনুযায়ী খোলা বাজারে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে মাওনা চৌরাস্তার পেঙ্গুইন হোটেল, বরমী হোটেল, চাঁদপুর হোটেল, মায়ের দোয়া হোটেল, আল মদিনা ফাস্ট ফুড, সাব্বির এন্টারপ্রাইজ ও সিপি ফাইভষ্টার নামক ১৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪টি মামলায় সর্ব মোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রমজানের প্রথম দিকে কেনো এমন অভিযান চালানো হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে তবে ভোক্তা সংরক্ষণ আইনে এটিই প্রথম বড় আকারে অভিজান যা মাওনাতে করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম রোযা থেকেই শ্রীপুরবাসীর দাবী ছিলো মানহীন ও ভেজালে ভরা পণ্যের উপর ভ্রাম্যমান আদালত চালানো হোক। ‘শ্রীপুরে ভেজালে ভরা ভোগ্যপণ্য’ এই শিরোনামে বেশ কিছু অনলাইন ও প্রিন্টমিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন এই অভিযান চালান। এতে শ্রীপুরবাসী প্রশাসনকে অভিনন্দন জানান পাশাপাশি রমজানের পরও যাতে এই ধরণের অভিযান অব্যাহত থাকে সেইদিকে নজর রাখারও আহ্বান জানান।

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন 