News Bangla 24 BD | মওদুদের জন্য খাট তৈরি করতে চান নাসিম - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জন্য খাট তৈরি করতে চান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদ বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘উনি (মওদুদ) অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। বাড়িটি রাজউক দখল নেয়ার সময় নাকি উনার খাট ভেঙে গেছে। উনি চাইলে ওনার জন্য খাট তৈরি করে তা পাঠায়ে দেব।

রাজধানী গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে গত চার দশক ধরে মওদুদ আহমদ বসবাস করে আসছিলেন। সম্প্রতি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মওদুদকে ৭ জুন ওই বাড়ি থেকে উচ্ছেদ করে রাজউক। বাড়ি ছাড়ার সময় মওদুদ বলেছিলেন তিনি ফুটপাতে থাকবেন। পরে অবশ্য মওদুদ গুলশানে অন্য একটি ফ্লাটে উঠেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, তার খাট ভাঙা। তিনি ফ্লোরে ঘুমান।

প্রসঙ্গত, এক বিঘা ১৩ কাঠা জমির ওপর ওই বাড়ি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ ও তার ভাইয়ের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ। দুদকের তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দেন। একই বছর ১৪ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক তা আমলে নেন।

অভিযোগে বলা হয়, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, তার প্রকৃত মালিক পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এহসান এ বাড়ির মালিকানা পান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্র এহসানের স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামে নিবন্ধন করা হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ছেড়ে যান। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ওই বছরই মওদুদ এ বাড়ির দখল নেন। এরপর ১৯৭৩ সালের ২ আগস্ট তিনি ইনজে মারিয়া প্লাজের নামে একটি ‘ভুয়া’ আমমোক্তারনামা তৈরি করান এবং নিজেকে তার ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে ওই বাড়িতে বসবাস করতে থাকেন বলে মামলায় অভিযোগ করা হয়

এ বিভাগের অন্যান্য সংবাদ