News Bangla 24 BD | আফগানিস্তানে ব্যাংকের সামনে গাড়িবোমা বিস্ফোরণ : নিহত ২৯ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

আফগানিস্তানে ব্যাংকের সামনে গাড়িবোমা বিস্ফোরণ : নিহত ২৯


আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের সামনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন আরো ৫০ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে এ হামলার পর পরই একদল বন্দুকধারী ব্যাংকের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। হেলমান্দ প্রদেশ কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম টলো নিউজ এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে জঙ্গিগোষ্ঠী তালেবান ও তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দেশটিতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ