মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘আলটিমেটাম’। এনটিভিতে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে এটি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নুসরাত ইমরোজ তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, আব্দুল্লাহ রানা, সাজ্জাদ হুসাইন, সিফাত শাহ্রীন ও শফিক মুক্তা প্রমুখ। নাটকের বিষয়বস্তু এরকম-সব সত্যি কথা সবসময় বলা যায় না, বলতে হয় না, এটা লোকমান হাকিম বোঝে না। কিছু জিনিস আছে, যা দেখেও না দেখার ভান করতে হয়, এই ভানটাও সে ধরতে পারে না। অপ্রিয় সত্য কথা বলার জন্য তার চাকরি চলে গেছে। ভান ধরতে না পারার কারণে ব্যবসা-বাণিজ্য কোনো কিছুতেই সে সফল হতে পারেনি। লোকমান হাকিমের চলাফেরায়, আচার-আচরণে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন তো দূরের কথা, নিজের স্ত্রী পর্যন্ত মহা-বিরক্ত। সংসারে অভাব অনটন তো লেগেই আছে, তার ওপর প্রতিদিনই কেউ না কেউ এসে, লোকমান সম্পর্কে নানান অভিযোগ নিয়ে তার কাছে নালিশ করে যাচ্ছে। ঘরে ও বাইরের এই অশান্তির কারণে সুবর্ণা সিদ্ধান্ত নিয়েছে এভাবে তার পক্ষে সংসার করা সম্ভব নয়। পারিবারিক সভা বসে। লোকমান হাকিমকে আলটিমেটাম দেওয়া হয়। লোকমান হাকিম ভালো মানুষ কিন্তু এতো বোকা হলে তো চলবে না। বউ তাকে চালাক হবার ট্রেনিং দেয়। লোকমান হাকিম কি শেষবারের সুযোগটি কাজে লাগাতে পারবে? চালাক কিন্তু ভালো মানুষ যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সুবর্ণা কি সেটা জানে না?

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 