News Bangla 24 BD | কাশ্মিরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

কাশ্মিরে এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ আইয়ুব পন্ডিতকে রাজধানী শ্রীনগরের জামিয়া মসজিদের সামনে হত্যা করেছে। খবর বিবিসির।

মুহাম্মদ আইয়ুব পন্ডিত সেসময় জামিয়া মসজিদের সামনে দায়িত্ব পালন করছিলেন বলে দাবি করেছে পুলিশ। তখন শব-ই-কদরের নামাজ পড়ছিলেন আশপাশের মুসলমান লোকজন।

সেখানকার পুলিশের নিয়ম অনুযায়ী নিরাপত্তা বিভাগে কর্মরত পুলিশ সাধারণ পোশাকে দায়িত্ব পালন করেন। বেশ কিছুদিন ধরেই ওই মসজিদের সামনের পুলিশ চৌকিতে সাদা পোশাকেই দায়িত্ব পালন করছিলেন আইয়ুব।

জানা গেছে, মসজিদের সামনে জড়ো হওয়া কিছু বিক্ষোভকারীর ছবি তুলছিলেন আইয়ুব। তবে কী ব্যাপারে জনতা বিক্ষোভ করছিল, তা জানা যায়নি। এসময় ছবি তোলা নিয়ে কিছু লোক আপত্তি জানান। অল্প সময়ের মধ্যে ওই কর্মকর্তাকে ঘিরে ফেলে বেধড়ক মারধর শুরু করেন উত্তেজিত জনতা।

অন্যদিকে নিজের প্রাণ বাঁচাতে পিস্তল থেকে তিন রাউন্ড গুলি চালান আইয়ুব। অাইয়ুবের কাছে থাকা বুলেট শেষ হয়ে গেছে বুঝতে পেরে অারও উত্তেজিত হয়ে ওঠা জনতা তার পিস্তল কেড়ে নেন। আবারও গণধোলাই শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকেই জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া হয়েছিল, আইয়ুব আসলে একজন অমুসলিম এবং তিনি কোনও নিরাপত্তা অ্যাজেন্সিতে কর্মরত। যদিও ওই মসজিদের সামনে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালনকালে নামাজ পড়তে যেতেন তিনি। সেকারণে মুসল্লিদের অনেকেই তাকে চিনতো। কিন্তু ওই সময় তারা লোকটাকে মেরে ফেলেছে কোনো বিবেচনা ছাড়াই।

আইয়ুবের পিস্তলের গুলিতে তিনজন আহত হয়েছেন। জনতার উত্তেজনা বিবেচনা করে সেখানকার অন্য পুলিশ সরে গেলেও পরে আরও বেশি সংখ্যক পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

রাতের ওই ঘটনায় শ্রীনগরের সাতটি থানা এলাকায় একশ ৪৪ ধারা জারি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ