News Bangla 24 BD | পাকিস্তানে তেলের ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১২৩ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

পাকিস্তানের পাঞ্জাবে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বাহাওয়ালপুরের আহমেদ পুর শারকিয়াতে এ ঘটনা ঘটেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রোববার সকালে মহাসড়কের আহমেদপুর শারাকিয়াতে তেলের ট্যাংকার উল্টে পড়ে যায়। এসময় স্থানীয়রা ফুটা হয়ে যাওয়া ওই ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে ছুটে আসে। এক পর্যায়ে ট্যাংকারটি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ট্যাংকারটি বিস্ফোরিত হলে সেখানে থাকা ছয়টি গাড়ি ও ১২টি মোটর সাইকেল পুড়ে যায়।

খবর পাওয়ার পর অগ্নিনির্বাপন বাহিনীর ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। হতাহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ