বলিউডের তারকা সন্তানদের মধ্যে শ্রীদেবীকন্যা জানভি, সাইফকন্যা সারা, অমিতাভ বচ্চনের নাতনী নব্য, পুনমকন্যা পালোমা, শাহরুখকন্যা সুহানা, দীপককন্যা সামারার পর এবার সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন মিঠুনকন্যা দিশানি।
বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর দত্তককন্যা দিশানি। মিঠুনের তিন ছেলের সঙ্গে একই পারিবারিক আবহে বড় হয়েছে সে। তাকে পরম স্নেহে আপন করে নিয়েছেন মিঠুন। তার সেই ছোট্ট মেয়েটি এখন বলিউড কাঁপাতে তৈরি!
ছোট থেকে সেভাবে লাইমলাইটে না থাকলেও সদ্য যৌবনে পা দেওয়া দিশানি বাবার মতো সিনেমাকেই ধ্যানজ্ঞান মনে করেন। প্রস্তুতিও সেভাবেই নিচ্ছেন। ১৮ বছর বয়সী দিশানি বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন।
মিঠুন চক্রবর্তীর মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই বলিউডে ভালো পরিচিতি রয়েছে দিশানির। বড় তারকাদের সকলের সঙ্গেই কমবেশি আলাপ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে একের পর এক দিশানির আকর্ষণীয় ছবি দেখে অনেকেই মনে করছেন, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন দিশানি। এ নিয়ে চলছে জোর আলোচনা।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 