News Bangla 24 BD | মডেল তুলনা কারাগারে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় গতকাল শুক্রবার গ্রেফতার হওয়ার পর শনিবার আদালত মডেল তুলনা আল হারুন এবং তার ছোট ভাই লায়েক আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, বনানী থানার মামলায় তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

নথি থেকে জানা যায়, মডেল তুলনার এক সহকর্মী তাদের বিরুদ্ধে মামলাটি করেন। বাদীর অভিযোগ, প্রযুক্তি ব্যবহার করে আসামিরা বাদীকে সামাজিকভাবে হেয় করেছেন।

মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজি। ২০০৭ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় নাম লেখান তুলনা।

ওই বছরই তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। এরপর বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ