News Bangla 24 BD | লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার ভবনে অগ্নিকাণ্ড - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার ভবনে অগ্নিকাণ্ড


যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আগুন লেগেছে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে বেথনালগ্রিনের একটি বহুতল ভবনে এই আগুন লাগে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসেছে।

ওই এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন। অগ্নিকান্ডের পর থেকে ওই ভবনে থাকা বাঙালি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস খুবই দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আগুন লাগা ভবন থেকে অল্প কিছু সময়ের মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, এখন পর্যন্ত তা জানা যায়নি।

বহুতল ওই ভবনটির উপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

এরআগে গত ১৪ জুন রাত ১টা ১৫ মিনিটের দিকে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় নিখোঁজ অন্তত ৭৯ জনকে নিহত হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ একটি ফ্রিজ থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবেই ধারণা করা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ