প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমা হামলা, নিহত ৬
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদ ও জাতিসংঘ কার্যালয়ের খুব কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বন্দুকযুদ্ধে তিন পুলিশসহ ছয়জন নিহত হয়েছে।
ইন্দোনেশিয়ার টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সারিনাহ শপিংমলের বাইরে কমপক্ষে ছয়টি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপরই সেখান থেকে গুলিবর্ষণের শব্দ আসতে শুরু করে।
বার্তা সংস্থাগুলি জানিয়েছে, সারিনাহ শপিংমলের কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ ও জাতিসংঘের কার্যালয় অবস্থিত। স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ওই এলাকায় ছয়টি বোমার বিস্ফোরণ ঘটে। ১০ থেকে ১৫ জন হামলাকারী মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করে । তাদের সঙ্গে বন্দুক ও বিস্ফোরক ছিল। তবে কারা এ হামলার পেছনে রয়েছে সে ব্যাপারে তাৎক্ষনিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। বন্দুকযুদ্ধে তিন পুলিশ ও তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীরা ওই এলাকায় একটি নাট্যশালার ভেতরে লুকিয়ে রয়েছে বলে সর্বশেষ জানা গেছে। তবে তারা কাউকে জিম্মি করেছে কি না তা কর্মকর্তারা এখনো নিশ্চিত করতে পারেননি। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় পাকিস্তান ও তুর্কি দূতাবাসের সামনে তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 