News Bangla 24 BD | ঘুমের মধ্যে কেঁদে ওঠেন যে কারণে! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঠিক তখনই মনে হল আপনি কাঁদছেন। এমন অবস্থায় ঘুম ভেঙে গেল আর আপনি ভাবতে বসলেন, স্বপ্নে কাঁদছিলেন নাকি সত্যি। অনেকে মনে করেন এই ধরণের উপসর্গ হয়তো কোনও গভীর মনোরোগের কারণ। তবে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা থেকে জানা গেছে, এগুলো আসলে কোনও রোগই নয়, বরং আমাদের অবচেতন মনের কাজ। মনোবিদরা জানাচ্ছেন, স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মোটেই খারাপ কিছু নয়। তার মতে, মানুষের চোখ দেখেই তার ভিতরের আত্মা সম্পর্কে আন্দাজ করা যায়। তাই তিনি চোখকে ‘আত্মার জানালা’ বলে মনে করেন। ঘুমানোর সময়ে মানুষের অবচেতন মন বেরিয়ে পড়ে। ফলে ঘুমের মধ্যে কাঁদা মানে আত্মার শোধন হওয়া। মনোবিদদের কথায়, যারা বহুদিন ধরেই কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন, তারা স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার পরে অনেকটাই সেইসব মানসিক সমস্যা থেকে মুক্ত বলে মনে করেন। আরও সহজ ভাবে বলতে গেলে, কোনও কিছু থেকে মানুষ দুঃখ পাওয়ার পরে স্বপ্নে কাঁদার মাধ্যমে সেই দুঃখ অনেকটাই দূর হয়ে যায়। তাই এবার থেকে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে ভয় পাবেন না। বরং জানবেন বহুদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আপনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ