News Bangla 24 BD | হঠাৎ ট্রাম্পের নজরে নারী সাংবাদিকের ‘সুন্দর হাসি’ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

হঠাৎ ট্রাম্পের নজরে নারী সাংবাদিকের ‘সুন্দর হাসি’


মঙ্গলবার ওভাল অফিসে বসে টেলিফোনে আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তখনই আইরিশ একটি বার্তা সংস্থার এক সাংবাদিক তার নজরে পড়েন।

আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকারকে ট্রাম্প বলছিলেন, আইরিশ অনেক সংবাদমাধ্যম আমাদের দেখছে। এরপরই তার নজরে পড়া সাংবাদিক ক্যাট্রিওনা পেরিকে তার কাছে আসতে বলেন ট্রাম্প।

এরপর তার কাছে পরিচয় জানতে চান ট্রাম্প। পেরি নিজের পরিচয় দেয়ার পর ট্রাম্প আইরিশ প্রধানমন্ত্রীকে বলেন, ওর হাসিটা খুব সুন্দর, আমি নিশ্চিত সে আপনাকে ভালো চোখেই দেখে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে ট্রাম্পের সমালোচনা করেন। নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির বিষয়টি নিয়ে তার সমালোচনা চলছে।

ইন্টারন্যাশনাল উইমেনস মিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিসা লিস মুনজ এ বিষয়ে বলছেন, কখনো পুরুষ সহকর্মীদের সঙ্গে এমন হয় না। এর সমাধান কী আমার জানা নেই। নিউ ইয়র্ক টাইমস।

এ বিভাগের অন্যান্য সংবাদ