নিউ ইয়র্কে হাসপাতালে গুলি, চিকিৎসক নিহত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রংকস বরোয় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে এক চিকিৎসক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এক হাজার শয্যার ব্রংকস-লেবানন হাসপাতালে গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে। সে ওই হাসপাতালের প্রাক্তন চিকিৎসক বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, নিউ ইয়র্কের মেয়র বিল ডি বাসিলো বলেছেন, গুলি বর্ষণের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এটি তার কর্মস্থলের সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, এ হামলা একটি ভয়াবহ ঘটনা। হামলাকারী এমন স্থানে গুলি করেছে যেখানে লোকজন রোগ থেকে উপশম লাভের জন্য যান। মেয়র আরো বলেন, এ ঘটনায় আহত কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়েছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তিনজন চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা কেমন তা জানা যায়নি।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলাকারী চিকিৎসকের সাদা পোশাকে ছিল। তার মৃত দেহের পাশে একটি বন্দুক পড়ে থাকতে দেখা যায় যেটিকে এম১৬ রাইফেল বলা হচ্ছে।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 