বলিউডে স্পষ্টবাদী নায়িকা হিসেবেই সুপরিচিত স্বরা ভাস্কর। অভিনয় দক্ষতায় নিজেকে আগেই প্রমাণ করেছেন এ অভিনেত্রী কিন্তু তার পাশাপাশি সমাজ সম্পর্কেও যে তিনি সচেতন তার প্রমাণ মিলল এবার। ভারতীয় সমাজে মেয়েরা এখনও পিছিয়ে আছে বলেই মনে করেন তিনি।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে স্বরা বলেন, ‘‘সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য কখনও কখনও মেয়েদের রাগ দেখানো উচিত। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা অনেক ঘটনাই ঠিক নয়। সজোরে, লজ্জাকে ভুলে সে সব ঘটনার প্রতিবাদ করতে হবে। নিজের লক্ষ্যপূরণের জন্য মেয়েদের এমনটাই করা উচিত। ’’
সম্প্রতি ‘আনারকলি অফ আরহা’ ছবিতে স্বরার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এক গ্রামীণ নর্তকীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। কখনও রাজনীতিতে, কখনও অপরাধে জড়িয়ে পড়া সেই মেয়েটি এমন গান গাইত যার দ্বৈত অর্থ।
এছাড়াও ‘প্রেম রতন ধন পায়ো’,‘রঞ্জনা’, ‘নীল বাট্টে সান্নাটা’ ছবিতে স্বরার অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যুতেও যে এবার স্বরা মুখ খুলবেন এ যেন তারই ইঙ্গিত।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 