News Bangla 24 BD | কাতারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিল সৌদি জোট - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্ত পূরণের জন্য আরো ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সৌদি আরব ও অন্য তিনটি আরব দেশ।

সৌদি জোট আল জাজিরা সংবাদ মাধ্যম বন্ধসহ মোট ১৩টি শর্ত পূরণের যে প্রস্তাব ছিল তার সময়সীমা রোববার শেষ হয়েছে।

কাতার জঙ্গিদের অর্থায়ন করে বলে তার প্রতিবেশী দেশগুলো যে অভিযোগ করেছে তা অস্বীকার করে দোহা জানিয়েছে, সোমবার তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একটি চিঠির মাধ্যমে কুয়েতের কাছে পাঠাবে।

দেশটির আমিরের দেওয়া ওই চিঠি কুয়েতের আমিরের কাছে পৌঁছে দিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সোমবার কুয়েত সফর করবেন বলে জানা গেছে। কুয়েতের আমির উপসাগরীয় দেশগুলোর মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছেন।

কাতারে পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান বিন জসিম আল-থানি বলেন, কাতার তাদের শর্তগুলো প্রত্যাখ্যান করেছে, তবে তাদের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ২৩ জুন ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বসে আলোচনা শেষে কাতারকে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করাসহ ১৩টি শর্ত পূরণে ১০ দিন সময় বেঁধে দেয়। রোববার এই সময়সীমা শেষ হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ