News Bangla 24 BD | ফ্রান্সে মসজিদের বাইরে গুলি, আহত ৮ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি মসজিদের বাইরে গুলিতে আটজন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় অ্যাভিগননে আরাহমা মসজিদ থেকে নামাজিরা বের হয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তি এ হামলা চালায়। হামলাকারীদের মুখ টুপিওয়ালা সোয়েটারের টুপি দিয়ে ঢাকা ছিল।

লা প্রোভেন্স পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা একটি হ্যান্ডগান ও একটি শটগান নিয়ে হামলার পূর্বে একটি রিনল্ট ক্লিও গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছায়।

লা প্রোভেন্সের প্রতিবেদনে আরো বলা হয়, গুলিতে মসজিদের বাইরে চারজন আহত হয়েছে। আর চারজন আহত হয়েছে মসজিদ থেকে ৫০ মিটার দূরে একটি অ্যাপার্টমেন্টে। আহতদের মধ্যে সাত বছর বয়সি এক শিশুকন্যা রয়েছে। আহতদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ফ্রান্স পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না। একটি সূত্র জানিয়েছে, মসজিদ থেকে বের হওয়া নামাজিরা হামলার লক্ষ্য ছিল না।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লরে শ্যাবৌদ জানিয়েছেন, অ্যাভিগনন হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। যুবকদের মধ্যে বিবাদ থেকে এ হামলা হয়েছে বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্যারিসের উপশহর ক্রেটেইলের একটি মসজিদের সামনে জনতার ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

গত এপ্রিলে প্যারিস পুলিশের ওপর প্রাণঘাতী হামলা ও চলতি বছর বেশ কিছু সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সে নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তথ্যসূত্র : বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ