চিত্রনায়িকা মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (৩ জুলাই) মৌসুমী স্বাক্ষরিত পদত্যাগের একটি চিঠি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর পাঠানো হয়।
চিঠিতে মৌসুমী লিখেছেন,আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন (২০১৭-১৯) মেয়াদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। যে কারণে আমি এ পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।’
উল্লেখ্য, প্রতি দুই বছর পরপর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৯) মেয়াদে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৭৯ ভোট। নির্বাচনে মৌসুমীও কার্যনির্বাহী পরিষদে ৩৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 