News Bangla 24 BD | নিজের স্ত্রীকে কোপাচ্ছেন স্বামী, প্রতিবেশীরা ভিডিওতে ব্যস্ত - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

নিজের স্ত্রীকে কোপাচ্ছেন স্বামী, প্রতিবেশীরা ভিডিওতে ব্যস্ত


ধরুন পাশের বাসায় এক নারীকে কোপাচ্ছেন তাঁর স্বামী। চিৎকার শুনে প্রতিবেশীদের সঙ্গে ছুটে গেলেন আপনিও। আপনাদের দেখে পালিয়ে গেল স্বামীটি। ঘরের মেঝেতে পড়ে সাহায্যের জন্য কাতরাচ্ছেন ভাগ্যবিড়ম্বিত স্ত্রী—এই অবস্থায় আপনি কী করবেন?

নিশ্চয়ই প্রথমেই মাথায় আসবে ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। অন্তত কোনো সুস্থ, মানবিকতাসম্পন্ন মানুষ হলে এমনটিই ভাববেন।

কিন্তু এমনটা ভাবেননি ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ জেলার বারোলি গ্রামের বাসিন্দাদের কয়েকজন। তাই হয়তো অসহায় ওই নারীর কাতরানো উপেক্ষা করে তাঁকে হাসপাতালে নেওয়ার বদলে ভিডিও করতেই ব্যস্ত ছিলেন তাঁরা। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, গত শুক্রবার বারোলির বাসিন্দা নারী সঞ্জুকে কোপান তাঁর দিনমজুর স্বামী মহেন। রাতে বাড়ি ফিরে মহেন স্ত্রীর গায়ে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেন। এরপর স্ত্রীর কাঁধে দা দিয়ে কোপ দেন। এ সময় সঞ্জুর আর্তচিৎকারে কয়েকজন প্রতিবেশী এসে জড়ো হন। কিন্তু তাঁরা সাহায্য করার বদলে জানালা দিয়ে সঞ্জুকে কোপানোর দৃশ্য ভিডিও করতে থাকেন।

একপর্যায়ে সঞ্জুর পেটে ও হাঁটুতে কোপ দিয়ে পালিয়ে যান মহেন। যাওয়ার সময় স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে যান।

কিন্তু মহেন পালিয়ে যাওয়ার পরও সঞ্জুকে সাহায্য করেননি কেউই। বরং আবারও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। একপর্যায়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা এসে সঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহত নারীর স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জিন্দ জেলা পুলিশের উপপরিদর্শক রাম মেহার।

এ বিভাগের অন্যান্য সংবাদ