ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক অভি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে দ্বিতীয়বারের মতো ওপার বাংলার সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি টলিউডের ‘শেষ চিঠি’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি। তন্ময় রায় পরিচালিত এ সিনেমায় অভির বিপরীতে অভিনয় করছেন মৌবনী সরকার।
গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। কলকাতা, দিল্লি এবং মুম্বাইয়ের বিভিন্ন স্থানে দৃশ্যায়ন করা হবে। এর শুটিং শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরবেন অভি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান অভি।
এ প্রসঙ্গে অভি রাইজিংবিডিকে বলেন, ‘কলকাতার দুটি সিনেমায় কাজ করছি। এখানে কাজ করতে এসে ভালোই লাগছে। এছাড়াও আরো কয়েকটি সিনেমায় কাজ করব।’
এর আগে অভি ওপার বাংলার ‘সোনার বিস্কুট’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এটি আগামী পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
২০১৪ সালে অভি অভিনীত ‘আগে যদি জানতাম তুই হবি পর ’, এবং ‘সে দিন বৃষ্টি ছিল’ নামের সিনেমা মুক্তি পায়। এরপর তিনি ‘ভালোবাসা ডটকম’, ‘প্রেমের অধিকার’, ‘প্রেম হতেই পারে’, ‘ফুলেও তুমি ভুলেও তুমি’, ‘পরান পাখি’সহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 