‘রাজনীতি’র দাপটের কাছে হেরে গেল হলিউড মুভি
শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি ঢাকার মধ্যে শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমাসে চলছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। দর্শকদের বাড়তি আগ্রহের কারণে ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ শুক্রবার থেকে ‘রাজনীতি’ ছবির চারটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে।
আর এই ‘রাজনীতি’ ছবির দাপটের কারণে হলিউডের ‘পাওয়ার রেঞ্জার্স’ ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে। যেটি ডিন ইসরাএলিট পরিচালিত ২০১৭ সালের বহুল আলোচিত আমেরিকান সুপার হিরো অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইন্স ফিকশন ছবি।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের ম্যানেজার মাসুদ পারভেজ এমনটাই জানিয়েছেন।
শুক্রবার বিকেলে তিনি বলেন, মুক্তির প্রথম সপ্তাহে ‘রাজনীতি’ ছবি প্রতিদিন তিনটি করে প্রদর্শনী ছিল। এই সপ্তাহে চারটি করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে দর্শকদের চাপে।
সেজন্য বাধ্য হয়ে হলিউডের ‘পাওয়ার রেঞ্জারর্স’ এর প্রদর্শনী বন্ধ করে দিয়েছি। যার ফলে সেখানে এখন ‘রাজনীতি’ চলবে। মোট চারটি প্রদর্শনীর সময় হচ্ছে ১২:৩০ মিনিট, ৩:৩০ মিনিট, ৬:৪০ মিনিট এবং ৭:৩০ মিনিট।
তিনি আরও বলেন, এখনও পর্যন্ত যারা হলে ‘রাজনীতি’ ছবি দেখছেন, কেউ কোনো অভিযোগ করেননি। সবাই ছবিটির প্রশংসা করছেন। আমরাও ছবিটি চালাতে পেরে খুশি।
রাজধানীর ব্লকবাস্টারসহ দেশব্যাপী ৪০টি সিনেমাহলে ‘রাজনীতি’ মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। শাকিব-অপু ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ডিজে সোহেল, অমিত হাসান, শিবা শানু, আলী রাজ প্রমুখ।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 