News Bangla 24 BD | এফডিসিতে আজ শপথ নেবেন ফেরদৌস
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

এফডিসিতে আজ শপথ নেবেন ফেরদৌস


স্বেচ্ছায় শিল্পী সমিতির সদস্যপদ থেকে গেল সপ্তাহে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তার পরিবর্তে বর্তমান কমিটিতে আসছেন নতুন সদস্য। তিনি জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান জাগো নিউজকে খবরটি নিশ্চিত করে বলেন, আজ শনিবার বিকেল ৩টায় এফডিসিতে শিল্পী সমিতির নতুন সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করবেন ফেরদৌস। আমাদের কমিটির মিটিংয়ে তাকে কার্যনির্বাহী সদস্য দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এ বিষযে কথা বলতে ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইটি বন্ধ পাওয়া গেছে।

গেল ৫ মে শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয় মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। তার আগে ওমর সানির প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন ফেরদৌস। পরে তিনি সরে যান। ফেরদৌসের পরে ওমর সানির প্যানেলে ইলিয়াস কোবরা সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে চাইলেও শেষে তার স্থলাভিষিক্ত হন অমিত হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ