News Bangla 24 BD | যে কোনো সময় গ্রেফতার হতে পারেন রাখি সাওয়ান্ত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যে কোনো সময় গ্রেফতার হতে পারেন রাখি সাওয়ান্ত


বিতর্ক রাখি সাওয়ান্তের যেনো পিছু ছাড়ছেই না। সময় অসময়ে নানান সমালোচিত কাজ করে বিতর্কের শীর্ষে থাকেন বলিউডের এই আইটেম গার্ল। তবে সর্বশেষ একটি টিভি শোতে রামায়ণের রচয়িতা বাল্মিকীকে খুনী বলে বেশ বিপদে পড়েছেন এই তারকা।

বাল্মিকী সম্প্রদায়ের করা মামলায় চলতি বছরের এপ্রিলে গ্রেফতারি পরোয়ানা জারি হয় রাখির বিরুদ্ধে। সে মামলার শুনানিতে বৃহঃস্পতিবার জামিনও নিয়েছিলেন রাখি। তবে পরদিন শুক্রবারও আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও আসেননি। এতে আদালত আগের দিনের জামিন বাতিল করে পুনরায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাখির বিরুদ্ধে। তাই এই অভিনেত্রী যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন।

আগামী ৭ আগস্ট রাখিকে আদালতে হাজিরের নির্দেশ দেন ভারতের লিধুনিয়ার পুলিশকে।

ধারনা করা হচ্ছে এবার আদালত অবমাননার দায়ে সরাসরি কারাগারে যেতে হতে পারে এই তারকাকে। যদিও রাখি তার মন্তব্যের জন্য একাধিকবার বাল্মিকী সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাতেও তারা মামলা তুলে না নেয়ায় বেশ বিপাকেই আছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ