News Bangla 24 BD | কপিল অচেতন, শাহরুখের শুটিং বাতিল
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কপিল অচেতন, শাহরুখের শুটিং বাতিল


আবার অসুস্থ হলেন কপিল শর্মা। কয়েক সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ফিরেছেন তিনি। এবার শুটিং শুরু হওয়ার আগেই সেটের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিখ্যাত এই কমেডিয়ান, তথা সঞ্চালক। এবার তাঁর অনুষ্ঠানের অতিথি ছিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও পরিচালক ইমতিয়াজ আলী। কপিল অসুস্থ হয়ে পড়ায় সেদিনের শো বাতিল করা হয়।

এর আগেও ঠিক একই ঘটনা ঘটেছিল। বলিউড অভিনেতা পরেশ রাওয়াল ‘কপিল শর্মা শো’-এর সেটে আসেন তাঁর ‘গেস্ট ইন লন্ডন’ ছবির প্রচার পর্বের শুটিংয়ে। শুটিং শুরুর আগে অনুষ্ঠানটির চিত্রনাট্য পড়তে পড়তে কপিল অসুস্থতা বোধ করেন। তখন সঙ্গে সঙ্গে তাঁকে আন্ধেরির হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে শর্করার পরিমাণ কম থাকায় এবং উচ্চ রক্তচাপের জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কয়েক সপ্তাহ আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

আর এবার শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ছবি ‘যব হ্যারি মেট সেজল’ ছবিটির প্রচার পর্বের শুটিং হওয়ার কথা ছিল। এদিন শুটিং শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে পেছনের মঞ্চে অচেতন হয়ে যান কমেডি অনুষ্ঠানটির সঞ্চালক কপিল। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আগামী সপ্তাহে শাহরুখ এবং ইমতিয়াজের এই পর্বটি শুট করা হবে। শাহরুখের মতো বলিউড ব্যক্তিত্ব তাঁর অনেক মূল্যবান সময় থেকে সময় বের করে এদিন উপস্থিত ছিলেন। এর আগে কপিল একবার ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের মহড়ার সময় বলিউডের বাদশাকে এক ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখেছিলেন। না, তখন তিনি অসুস্থ ছিলেন না। তাঁর অভ্যাসবশত তিনি এই কাজ করেন। বলিউডের ‘সুলতান’ সালমান খানকেও ‘কপিল শর্মা শো’-এর সেটে অপেক্ষা করিয়ে রেখেছিলেন কপিল। তাই সাল্লু মিয়া বেজায় চটেছেন তাঁর ওপর। বলিউডের ভাইজান তাঁর বন্ধু শাহরুখকে অপেক্ষা করিয়ে রাখায় এখন কপিলের মুখদর্শনও করতে চান না আর। তবে এবার সাল্লু ভাই নিশ্চয় রাগ করবেন না কপিলের ওপর।

এ বিভাগের অন্যান্য সংবাদ