যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারীর অনুষ্ঠানে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের ওহাইওতে এক অন্তঃসত্ত্বা নারীর অনুষ্ঠানে দুই বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে এক নারী। এ ঘটনায় আহত হয়েছে শিশু ও এক অন্তঃসত্ত্বাসহ আটজন। স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বিকেলে কোলেরইন শহরতলীর একটি বাড়িতে গর্ভধারণের সংবাদ জানার পর এক নারী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অজ্ঞাত দুই বন্দুকধারী সেখানে প্রবেশ করে অন্তঃসত্ত্বা ওই নারীর উরুতে গুলি করে। এসময় আরো এক নারীকে গুলি করে হত্যা করা হয়। বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছে আরো আটজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বন্দুকধারী গুলি করার পরপরই তাদের গাড়ির উদ্দেশে দৌড়ে যায়।
পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 