News Bangla 24 BD | প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুনীল কন্যা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুনীল কন্যা


সুনীল কন্যা আথিয়া শেঠি। অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায় অভিনয় করছেন তিনি। এবারই প্রথম অর্জুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আথিয়া। কিন্তু ইতিমধ্যে তাদেরকে ঘিরে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম একাধিক খবর প্রকাশ করেছে।

অর্জুনের সঙ্গে আথিয়ার প্রেমের বিষয়ে মুখ খুলেছেন আথিয়া। ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এসব বিষয়ে মাথা ঘামাই না। এ ধরনের খবর পড়ে শুধু জোরে জোরে হাসি। যদিও এ ধরনের অভিজ্ঞতা আমার জন্য নতুন কিন্তু এসব বিষয় গুরুত্ব সহকারে নিই না কারণ আমি অর্জুনকে আগে থেকেই চিনি। গুঞ্জনটা মিডিয়ার তৈরি।’

গুঞ্জন নিয়ে পরিবারের প্রতিক্রিয়া কী? জবাবে আথিয়া বলেন, ‘এই বিষয়ে কোনো আলোচনা আমাদের ডিনারের টেবিলে উঠে না। এই বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অংশ তাই বিষয়টি অদ্ভুত কিছু নয়।’

২০১৫ সালে সুরজ পাঞ্চোলির সঙ্গে হিরো সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় আথিয়ার। কিন্তু সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ প্রসঙ্গে আথিয়া বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা ছিল। বুঝিনি কী ঘটতে যাচ্ছে। আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি, এজন্য আস্থা হারিয়ে ফেলেছিলাম। এখন আমি আমার নিজেকে খুঁজে পেতে পুনরায় কাজ করে যাচ্ছি।’

আথিয়া-অর্জুন অভিনীত ‘মুবারাকান’ সিনেমাটি ২৮ জুলাই মুক্তি পাবে। এতে অনিল কাপুর, ইলিয়েনা ডি ক্রুজ এবং নেহা শর্মাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

এ বিভাগের অন্যান্য সংবাদ