জাবিতে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ
সাগর কর্মকার জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক। কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক।
রোববার শিক্ষা মন্ত্রণালয় চার বছরের জন্য তাদের এই দুটি পদে নিয়োগের আদেশ জারি করে। তবে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (মহামান্য রাষ্ট্রপতি) প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান উপাচার্যের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং আরেক উপ-উপাচার্য হিসেব রয়েছেন অধ্যাপক মো. আবুল হোসেন। এদিকে কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ গত ১৯ জুন শেষ হয়েছে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 