News Bangla 24 BD | ভারতে অমরনাথ যাত্রায় সন্ত্রাসী হামলায় নিহত ৭ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

জম্মু-কাশ্মিরে অমরনাথ যাত্রায় সন্ত্রাসী হামলার ঘটনায় সাত তীর্থযাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই নারী। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অনন্তনাগে সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে আরো ১৯ জন আহত হয়েছে। সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মিরে এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা।

তীর্থযাত্রা শেষে ফেরার সময় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পাহালগাম থেকে ৫০ কিলোমিটার দূরের একটি মন্দিরে ওই তীর্থযাত্রার আয়োজন করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের মূল্যবোধ এবং সংস্কৃতির ওপর এটা একটি আকস্মিক হামলা। অপরাধীদের কোনো ভাবেই ছেড়ে দেয়া হবে না বলে নিশ্চিত করেন তিনি। অনন্তনাগের স্থানীয় হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জম্মু ও কাশ্মীরের শান্তিপূর্ণ অমরনাথ যাত্রার ওপর নিষ্ঠুর হামলায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। ভারত কখনো এমন কাপুরুষোচিত হামলার কাছে মাথা নত করবে না বলেও উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ