News Bangla 24 BD | রিয়াজ-মিশা সওদাগরের সিনেমা না চালানোর ঘোষণা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

রিয়াজ-মিশা সওদাগরের সিনেমা না চালানোর ঘোষণা


চিত্রনায়ক রিয়াজ ও খল অভিনেতা মিশা সওদাগর অভিনীতি এবং খোরশেদ আলম খসরু প্রযোজিত সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রদর্শক সমিতি। মঙ্গলবার ( ১১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

ঈদুল ফিতরে যৌথ প্রয়োজনায় ‘বস টু’ ও ‘নবাব’ মুক্তি দেয়ার জেরে শারীরিকভাবে লাঞ্ছিত হন মধুমিতা প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

ওই হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশিদ।

তিনি আরো বলেন, রিয়াজ ও মিশা সওদাগর অভিনীত কোনও চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শিত হবে না। একইভাবে খোরশেদ আলম খসরু প্রযোজিত কোনো চলচ্চিত্রও প্রদর্শিত হবে না কোনো প্রেক্ষাগৃহে।

প্রদর্শক সমিতির লিখিত বক্তব্যে বলা হয়, ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় ঈদে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস টু’ ও ‘নবাব’ এর পক্ষে অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এ কারণে সেন্সর বোর্ডের সামনে প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য ইফতেফার উদ্দিন নওশাদের উপর হামলা চালায় অভিনেতা রিয়াজ, মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরু এবং তাদের সহযোগীরা।

এদিকে, রোববারাই শিল্পী-কলাকুশলীদের আন্দোলনের মুখে একটি নীতিমালা প্রণয়নের আগ পর্যন্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ