News Bangla 24 BD | নাইজেরিয়ায় চারটি আত্মঘাতী হামলায় নিহত ২৩ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

নাইজেরিয়ায় চারটি আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৩ জন। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বোর্নো রাজ্যের পুলিশ কমিশনার ড্যামিয়েন চুকউ জানিয়েছেন, মঙ্গলবার রাজ্যের রাজধানী মাইদুগুরিতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে ১২ জন বেসামরিক আত্মরক্ষা বাহিনী জেটিএফের সদস্য, সাতজন বেসামরিক নাগরিক এবং বাকী চারজন আত্মঘাতী হামলাকারী।

জেটিএফের মুখপাত্র ডানবাট্টা বেল্লো জানিয়েছেন, এক কিশোরী আত্মঘাতী হামলাকারী মোলাই এলাকার একটি তল্লাশি চৌকিতে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে জেটিএফের তিন সদস্য নিহত হয়। এছাড়া দোকানে নৈশভোজের সময় আত্মঘাতী বোমা হামলা চালালে নিহত হয় সাত সেনা। প্রথম যেখানে বোমা হামলা চালানো হয়েছিল, তার অদূরেই চতুর্থ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

রাজ্য পুলিশ কমিশনার ড্যামিয়েন চুকউ জানিয়েছেন,জেটিএফ সদস্যদের নিহত হওয়ার খবর পেয়ে তাদের শোকার্ত স্বজনরা জড়ো হলে সেখানেও আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এখানে নিহত হয়েছে সাতজন।

সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের জন্মস্থান বোর্নো রাজ্য। নাইজেরিয়ায় এ ধরণের হামলাগুলো বোকো হারাম চালিয়ে থাকে। তবে মঙ্গলবারের হামলার দায় কেউ স্বীকার করেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ