News Bangla 24 BD | ভয়াবহ রাতের লন্ডন; ৯০ মিনিটে পাঁচটি অ্যাসিড হামলা - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ভয়াবহ রাতের লন্ডন; ৯০ মিনিটে পাঁচটি অ্যাসিড হামলা


সম্প্রতি ভয়াবহ আকার ধারণ করেছে বিশ্বের পরাশক্তিধর দেশ যুক্তরাজ্যের অন্যতম শহর লন্ডন। মাত্র ৯০ মিনিটের মধ্যেই পাঁচ পাঁচটি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে।

মপেডে চেপে উত্তর-পূর্ব লন্ডনের শুনশান রাস্তায় পথচলতি মানুষের উপর অ্যাসিড নিয়ে এলোপাথারি হামলা চালায় দুই ব্যক্তি।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে হামলাগুলি হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

লন্ডন পুলিশ সূত্রে খবর, এই দেড় ঘণ্টা ধরে শহরের হ্যাকনে, স্টোক নিউইংটন এবং ইসলিংটনের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছে দুষ্কৃতীরা। পাঁচ বার পথচলতি মানুষের উপর অতর্কিতে হামলা চালিয়ে পালিয়েছে তারা। আহতদের মধ্যে তিন জনের বাইকও চুরি করা হয়েছে বলে অভিযোগ।

অ্যাসিড আক্রান্ত পাঁচ জনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বয়ান থেকে পুলিশ নিঃসন্দেহ, একই দুষ্কৃতী যুগল এই কাণ্ড ঘটিয়েছে।

রাত সাড়ে দশটা নাগাদ প্রথম হামলার ঘটনাটি ঘটে হ্যাকনে রোডে। আচমকাই এক বাইক আরোহীর পথরোধ করে দাঁড়ায় দুষ্কৃতীরা।

বছর বত্রিশের ওই ব্যক্তি জানিয়েছেন, রাস্তার ধারে জোর করে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। হঠাৎই তার মুখে কিছু একটা ছিটকে এসে পড়ে। তীব্র জ্বালায় যখন তিনি ছটফট করছিলেন, তার বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় পূর্ব লন্ডনের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পরের ঘটনাটি ঘটে মিনিট ২০ পর ইসলিংটনের হাইবারি কর্নারের কাছে। অ্যাসিড আঘাতে জখম ওই ব্যক্তিকে উত্তর লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১১টা নাগাদ তৃতীয় হামলা। এ বারের নিশানা শোরডিক হাই স্ট্রিটের কাছে।

আহত পথচারীর কথায়, দুই মপেড আরোহী চলন্ত অবস্থায় অ্যাসিড ছুড়ে মারে তার দিকে। তার মুখের বিভিন্ন জায়গা পুড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ফের মারাত্মক আঘাত হানে দুষ্কৃতীরা। স্টোক নিউইংটনে এক ব্যক্তির উপর অ্যাসিড হামলার পাশাপাশি তার বাইকও চুরি যায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ আঘাতটি আসে রাত সাড়ে ১১টা নাগাদ। চ্যাটসওয়ার্থ রোডের কাছে এক ব্যক্তির উপর অ্যাসিড ছুঁড়ে মেরে তাঁর বাইকও নিয়ে পালায় দুই দুষ্কৃতী।

লন্ডন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে। হ্যাকনের সিআইডি অফিসারেরা ঘটনার তদন্ত শুরু করেছেন।

তথ্যসূত্র: সিএনএন

এ বিভাগের অন্যান্য সংবাদ