News Bangla 24 BD | মাহির নায়ক মোশাররফ করিম
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

চিত্রনায়িকা মাহিয়া মাহির নায়ক হচ্ছেন মোশাররফ করিম। ছোটপর্দা এবং বড়পর্দা এই দুই ভুবনের শীর্ষ দুই তারকা জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘ফালতু’ শিরোনামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।

এই নির্মাতা জাগো নিউজকে বলেন, ‘অনেক আগেই এই ছবির কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু শিডিউল নিয়ে সমস্যা হচ্ছিলো। মাহির শিডিউল নিলে মোশাররফ করিমের শিডিউল পাচ্ছিলাম না, আবার মোশাররফ করিমের শিডিউল পেলে মাহির শিডিউল মেলান যাচ্ছিলো না। অবশেষে ঝামেলা মিটেছে।’

অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে মোশাররফ-মাহির শিডিউল একসঙ্গে মিলেছে বলে জানান ‘সুইটহার্ট’ ছবির নির্মাতা সুমন। তিনি বলেন, ‘সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে শুটিং শুরু করবো। গাবতলী, সদরঘাটে শুটিং হবে।’

মাহি বলেন, ‘পরিচালকের সঙ্গে (ওয়াজেদ আলী সুমন) কথাবার্তা হয়েছে। শিডিউলের কথাও শুনেছি। কাজটি করব। তবে এখনো চুক্তি হয়নি। মোশাররফ করিম বর্তমানে মালয়েশিয়ায় থাকার তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। উনি এলে একসঙ্গে হয়তো চুক্তি সম্পন্ন হবে।’

মাহি বর্তমানে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিং করছেন। এছারা তার হাতে রয়েছে ‘তুই শুধু আমার’, ‘পবিত্র ভালোবাসা’, ‘জান্নাত’ শিরোনামের ছবিগুলো। অন্যদিকে মোশাররফ করিম বড়পর্দায় অভিনয় করেছেন ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নম্বর’, ‘টেলিভিশন’, ‘প্রজাপতি’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’ ছবিগুলোতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ