News Bangla 24 BD | অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার


আসামের জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা বিদিশা বেজবড়ুয়াহ। সদ্য মুক্তিপ্রাপ্ত জাগ্গা জাসুস সিনেমায় অভিনয় করেছেন তিনি। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় গুরগাঁওয়ের অভিজাত সুশান্ত লোক এলাকায় তার নিজ বাসভবনে এ অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব) দীপক সাহারন সংবাদমাধ্যমে বলেন, ‘সদ্য ভাড়া নেয়া অ্যাপার্টমেন্টের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিদিশাকে পাওয়া গেছে।’

তিনি আরো জানান, সোমবার সন্ধ্যা থেকে বিদিশা ফোন না ধরায় তার বাবার সন্দেহ হয় খারাপ কিছু ঘটেছে। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান এবং তার (বিদিশার) ঠিকানা দেন। যখন পুলিশ সেই ঠিকানায় যান তখন মূল দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিদিশাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রতিবেদনে জানা যায়, ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্তের জন্য এ অভিনেত্রীর মোবাইল ফোন, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথন খতিয়ে দেখবে তদন্তকারী দল।

টিভি ব্যক্তিত্ব হিসেবে আসামে বেশ পরিচিত মুখ বিদিশা। এছাড়া অনেক স্টেজ শো সঞ্চালনা করেছেন তিনি। এ অভিনেত্রীর বাবার দাবি, প্রেম করে বিয়ে করলেও স্বামীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। বিদিশার মৃত্যুর ঘটনায় তার স্বামী নিশীতকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিনেত্রীর বাবার করা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ