গাজীপুরে কিশোর হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মনগাঁও এলাকার মহিউদ্দিন (১৫) হত্যার দায়ে ৫জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।
রায়ে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- ব্রহ্মনগাঁও এলাকার আঃ কাদিরের ছেলে শামীম (২৬), বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম (২৬), মজনু সরকার ওরফে মজলু সরকারের ছেলে সাদ্দাম হোসেন (২৬), আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে শফিকুল (২৭) ও ছমির উদ্দিনের ছেলে বাবু (২৬)। রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন ও বাবু উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছে।
গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মোঃ মকবুল হোসেন কাজল জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রহ্মনগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন তার মোবাইলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পর দিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিলে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 