আফগানিস্তানে বিস্ফোরণে ৭ আইএস জঙ্গি নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে মাইন বিস্ফোরণে কট্টরপন্থী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের অনুগত ৭ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার পাচিরাগাম জেলার গোদারি গ্রামে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর গাড়ি বহর লক্ষ্যকরে হামলা চালাতে রাস্তার পাশে পেতে রাখার জন্য মাইন তৈরি করার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সাত জন নিহত হয়। তবে এ ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত আইএসের কোন মন্তব্য পাওয়া যায়নি।
কাবুলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে নানগড়হার প্রদেশের কয়েকটি এলাকায় আইএস জঙ্গিরা সক্রিয় রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 