News Bangla 24 BD | ঈদের ছয়টি ছবির তিনটি অনিশ্চিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ঈদের ছয়টি ছবির তিনটি অনিশ্চিত


রংবাজ ছবির দৃশ্যে শাকিব ও বুবলীঈদুল আজহার দেড় মাসের মতো বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের ছবির হিসাব-নিকাশ। রাজধানীর কাকরাইলে ছবিপাড়ার অফিসে চলে এসেছে নতুন ছবির রঙিন পোস্টার। মুক্তির সম্ভাব্য তালিকায় থাকা এই ছবিগুলোর মধ্যে রয়েছে রংবাজ, অহংকার, মনে রেখো, অন্তর জ্বালা, পাষাণ ও যৌথ প্রযোজনার নূর জাহান।

তবে যৌথ প্রযোজনার নূর জাহান ও দেশীয় ছবি পাষাণ নিয়ে রয়েছে জটিলতা। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠন ও প্রিভিউ কমিটি আপাতত স্থগিত করা হয়েছে। ঈদের আগে আগে নতুন প্রিভিউ কমিটি গঠিত না হলে নূর জাহান–এর মুক্তি অনিশ্চিত। অন্যদিকে প্রদর্শক সমিতি ঘোষণা দিয়েছে, মিশা সওদাগর অভিনীত কোনো ছবি তারা প্রেক্ষাগৃহে চালাবে না। পাষাণ ছবির খলনায়ক মিশা সওদাগর। ফলে ঈদে এই ছবিটির মুক্তিও অনিশ্চিত। এ ব্যাপারে ছবি দুটির প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘দুটি ছবিই ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। ঈদ আসতে দেরি আছে। তার আগেই হয়তো নতুন প্রিভিউ কমিটি গঠিত হতে পারে। ঈদের আগে মিশার সঙ্গে প্রদর্শক সমিতির মীমাংসা হয়ে গেলে ছবিটি চালানো যাবে, না হলে যাবে না।’

অন্যদিকে রংবাজ ও অহংকার মুক্তি নিশ্চিত করেছেন ছবি দুটির পরিচালক। ইতিমধ্যে প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়ে গেছে। অহংকার ছবির পরিচালক সাহাদত হোসেন বলেন, ‘এরই মধ্যে ৮৩টি হল চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে দেড় শ হলে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ