News Bangla 24 BD | সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭২, জিপিএ-৫ পেয়েছে ৭০০ জন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭২, জিপিএ-৫ পেয়েছে ৭০০ জন


২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের পাসের হার শতকরা ৭২ ভাগ। যা গতবারের থেকে ৩ দশমিক ৪১ শতাংশ বেশি। গতবারে পাসের হার ছিলো ৬৮ দশমিক ৫৯ শতাংশ।
গতবারের পাসের হাসের সূচক কিছুটা বাড়লেও এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭০০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪৫৫ ও মেয়ে ২৪৫ জন।
যা গতবারের তুলনায় ৬৩০ টি কম। গতবার জিপিএ-৫ পায় ১ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগ থেকে ৬০৪ জন, মানবিক বিভাগ থেকে ২৬ জন এবং ব্যবসা শিক্ষা থেকে ৭০ জন।,
রোববার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।
তিনি জানান, ইংরেজী ভীতির কারণে ফলাফলে পাসের হারের প্রভাব পড়েছে। একই সাথে পরীক্ষায় সময় আগাম বন্যা হওয়ায় শিক্ষার্থীদের মনোবলে ব্যাঘাত ঘটিয়েছে, যার কারণে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। তবে সার্বিক ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
বার্ডের অধিনে মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৬ হাজার ৭৯৭ জন। এদের মধ্যে ছেলে ২১ হাজার ৩০জন ও মেয়ে শিক্ষার্থী ২৫ হাজার ৭৬৭জন। শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৮।
বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮ হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে ছেলে ৪ হাজার ৭৪০ জন, মেয়ে ৪ হাজার ৬ জন। পাসের হার ৮৩ দশমিক ৪৭ শতাংশ।
মানবিক বিভাগ থেকে ২৯ হাজার ৩৫৬ জন পাস করেছে। তাদের মধ্যে ছেলে ১১ হাজার ২০৮ জন, মেয়ে ১৮ হাজার ১৪৮ জন। পাসের হার ৬৭ দশমিক ৮২ শতাংশ।
ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৬৯৫ জন পাস করেছেন।তাদের মধ্যে ছেলে ৫ হাজার ৮২ জন, মেয়ে ৩ হাজার ৬১৩ জন। পাসের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ