News Bangla 24 BD | ‘জয়ার মতো শক্তিশালী অভিনেত্রী খুব কমই দেখেছি’
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

‘জয়ার মতো শক্তিশালী অভিনেত্রী খুব কমই দেখেছি’


ঢাকাইয়া অভনিত্রেী জয়া আহসান পরপর বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছোট দৈর্ঘ্যের ছবি ‘ভালোবাসা শহর’ও কাঁপাচ্ছে অনলাইন। এ অভিনেত্রীর প্রশংসায় মুখর নামী-দামি তারকারা।

সে মিছিলে সামিল হলেন বলিউডের বিদ্যা বালান। সম্প্রতি, কলকাতার এক সংবাদ মাধ্যমকে এই অভিনেত্রী বলেন, “অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছে জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের উপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে এল অন্ধকার। যুদ্ধের সময়ে নিরুদ্দিষ্ট স্বামী, কোমাচ্ছন্ন ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী অসম সাহসী লড়াই দেখাল ‘ভালবাসার শহর’। তা বলে বোঝানোর ক্ষমতা নেই আমার! কী অভিনয় করে দেখালেন জয়া!”

বিদ্যা আরো বলেন, “জয়ার অভিনয় আমি দেখেছি ‘রাজকাহিনী’ ছবিতে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি। জযার জন্যে আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।”

‘ভালোবাসার শহর’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। আধা ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অরুন মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।

সিনেমাটি নিয়ে বিদ্যা বলেন, ‘ছবিটি দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চুপ করে বসেছিলাম। ভেতরে ভেতরে চলছিল একটা তীব্র অস্থিরতা। এ কোন পৃথিবীর দৃশ্য দেখলাম আমি! যুদ্ধবিধ্বস্ত হোমস শহরের ছবি আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। আমরা এখনো কতখানি অজ্ঞতা, কত দুর্বল স্মৃতি নিয়ে বসবাস করি এই পৃথিবীর বুকে। ভাবি, নিজেরা সেফ থাকলেই যথেষ্ট!’

এ বিভাগের অন্যান্য সংবাদ