ট্রাম্পের আপত্তি সত্বেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাশ
ডোনাল্ড ট্রাম্পের আপত্তি সত্বেও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হয়েছে। মঙ্গলবার পাস হওয়া বিলটিতে রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হতে পারে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর কথিত হস্তক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
চূড়ান্ত স্বাক্ষরের জন্য বিলটি প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও পাস হতে হবে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তবে প্রেসিডেন্ট এতে ভেটো দেবেন কি না তা পরিষ্কার হয়নি। নতুন এই বিল ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশাকে জটিলতায় ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, “যদিও প্রেসিডেন্ট উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তারপরও হোয়াইট হাউস প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি পরীক্ষা করে দেখবে এবং চূড়ান্ত যে বিলটি প্রেসিডেন্টের ডেস্কে আসবে তার জন্য অপেক্ষা করবে।”
বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস প্রকল্পের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রস্তাব করা হয়েছে; এতে রাশিয়া থেকে জার্মানির পথে নর্ড স্ট্রিম পাইপলাইন প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হবে।
বিলটিতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ইরান এবং উত্তর কোরিয়ার ওপরও নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 