News Bangla 24 BD | আজ অভিনেত্রী তারিনের জন্মদিন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

আজ অভিনেত্রী তারিনের জন্মদিন


জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের। আজ ২৬ জুলাই তার জন্মদিন।

তারিন জানালেন, আজকের দিনটি বাবা-মায়ের সঙ্গেই কাটাবেন। সেজন্য শুটিংয়ের ঝামেলা চুকিয়ে রাজেন্দ্রপুর থেকে সরাসরি ঢাকায় ফিরেছেন তিনি। আজ সকালেই অংশ নিয়েছেন দুটি চ্যানেলের লাইভ শো’তে। একটি আরটিভি’র ‘তারকালাপ’ এবং অন্যটি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’। এর বাইরের পুরোটা সময় তিনি বাবা-মা ও পরিবারের অন্যান্যদের সময় দিবেন। জন্মদিন এলে তারিনের নিজের কোন পরিকল্পনা থাকেনা। তার দুই বোন তুহিন ও নাহিনই তারিনের জন্মদিনকে বিশেষায়িত করে তুলতে করেন নানান আয়োজন। সন্ধ্যা বেলায় বাসাতে কিছু ঘরোয়া আয়োজন থাকবে। কাছের মানুষেরা আসবেন।

জন্মদিন প্রসঙ্গে তারিন বলেন, ‘আজকালকার জন্মদিন ভুলে যাওয়ার সুযোগ নেই। রাত ১২টা বাজতেই মোবাইল, ফেসবুকে শুভেচ্ছা আসতে থাকে। জীবনটাকে বেশ আনন্দময় লাগে।’

তিনি আরও বলেন, ‘জন্মদিনে বিশেষ কিছু চাওয়ার নেই আমার। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবা মা’কে দীর্ঘজীবী করেন এবং সুস্থ-সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন। কারণ আমার বাবা মা’ই আমার পৃথিবী।’

এ বিভাগের অন্যান্য সংবাদ