News Bangla 24 BD | ভারতে বন্যায় একই পরিবারের ১৮ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ভয়াবহ বন্যায় ভারতের গুজরাট রাজ্যে একই পরিবারের ১৮ জন মারা গেছে।

এ নিয়ে ভারতে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে।

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার গুজরাটের বানাসকান্তা জেলার খারিয়া গ্রামে বানাস নদীর তীর থেকে একই পরিবারের ১৮ জনের সারিবদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেখে বিশ্বাস করা খুবই কঠিন- বন্যায় মারা যাওয়া এই ১৮ জন কীভাবে একের পর এক সারিবদ্ধ হয়ে পড়ে আছে। তাদের মধ্যে আটজন নারী ও আট বছরের এক বালিকা রয়েছে।

রাজস্থান, গুজরাট, আসাম, অরুণাচল প্রদেশ, ওডিশা ও বিহারে এবার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গুজরাটে। বুধবার এই রাজ্যের বানাসকান্তা জেলায় দুটি গ্রামের ২৫ জন মারা গেছে, যার মধ্যে একই পরিবারের ওই ১৮ জন রয়েছে।

গুজরাটের কর্মকর্তারা জানিয়েছেন, বানাসকান্তা জেলার বানাস নদীর তীরবর্তী বন্যাকবলিত ৩০টি গ্রামের মধ্যে মারাত্মকভাবে বিপর্যয়ের শিকার হয়েছে খারিয়া গ্রাম। মঙ্গলবার নদীর পানি উপচে গ্রামগুলো প্লাবিত হয়। সেদিন রাতেই হয়তো একই পরিবারের ওই ১৮ জন মারা যায়।

বানাসকান্তায় উদ্ধারাভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজ শেষ হলে হয়তো মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

মঙ্গলবার আকাশপথে বন্যায় প্লাবিত রাজ্যগুলো ঘুরে দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিগগিরই এ বিপর্যয় থেকে মানুষ মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ