News Bangla 24 BD | শাকিব এপার বাংলায় খুব জনপ্রিয়: শুভশ্রী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

শাকিব এপার বাংলায় খুব জনপ্রিয়: শুভশ্রী


শাকিব খানের ছবি মানেই যেন প্রযোজকের লগ্নি ফিরে আসা আর সিনেমা হলে দর্শকের সমাগম দেখা। দীর্ঘ এক যুগ ধরে দাপটের সঙ্গে ঢালিউড শাসন করে চলেছেন এই অভিনেতা।

নিজ দেশ জয় করে শাকিব এখন পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। গেলো বছর সেই জনপ্রিয়তার খানিকটা নিদর্শন দেখা গিয়েছিলো। ‘শিকারি’ ছবির প্রচারণায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যান শাকিব। সেসব অনুষ্ঠানে শাকিবকে দেখার জন্য ভিড় করেছিলো লক্ষাধিক মানুষ।

অন্য দেশের একজন নায়ক হয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এমন আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়া নেহাত কম কিছু নয়। এবার হালের টালিউড ক্রেজ শুভশ্রীও জানালেন একই কথা। ওপার বাংলায় শাকিবের জনপ্রিয়তা তিনিও স্বীকার করেছেন।

সম্প্রতি কলকাতার প্রভাবশালী গণমাধ্যম এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, শাকিব এপার বাংলায় খুব জনপ্রিয়। ‘নবাব’ ছবিটি সেই জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেবে এবং ওর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় আনবে।

সাংবাদিক আরো একটি কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন শুভশ্রীর দিকে। জিজ্ঞেস করেন, জিৎ, দেব, শাকিব, ওম, কে আপনার চোখে সেরা? তখন শুভশ্রী একটু ভিন্নভাবে উত্তর দেন। বলেন, ‘সোহমের নামটা যোগ করুন। অভিনয়ের দিক থেকে সোহমকেই সবার উপরে রাখবো আমি। তারপর দেব ও জিৎদা। শাকিবকে এই লড়াইয়ে আনতে চাচ্ছি না, কারণ ওর সঙ্গে মাত্র একটি ছবিতে কাজের সুযোগ হয়েছে। এখনই কিছু বলতে চাই না।

এদিকে দু’দিন আগেই কলকাতার প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ফেসবুক লাইভে এসে শুভশ্রী বলেন, শাকিব একজন সুদর্শন অভিনেতা। তার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। অনেক অভিজ্ঞ একজন নায়ক সে।

প্রসঙ্গত, শুক্রবার ২৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘নবাব’। বাংলাদেশে রেকর্ড পরিমাণ ব্যবসা করে এবার কলকাতা মাতাবে তারা। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

এ বিভাগের অন্যান্য সংবাদ