News Bangla 24 BD | ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন মাশরাফি ও জয়া
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন মাশরাফি ও জয়া


একজন মাশরাফি বিন মুর্তজা। যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আরেকজন জয়া আহসান। বাংলাদেশের নামকরা অভিনেত্রী। মাশরাফি শুধু বাংলাদেশের নয়, তার খেলার ভক্ত পশ্চিমবঙ্গের জনতাও। মাঠে তিনি নামলেই ঝড় ওঠে বাঙালির মনে। ক্রিকেট ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে দেওয়া হলো আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দের পক্ষ থেকে ‘সেরা বাঙালি’ পুরস্কার।

গতকাল শনিবার মাশরাফি হাতে পুরস্কার তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য, পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।

একই বিষয় জয়া আহসানের ক্ষেত্রেও। তিনি শুধু বাংলাদেশ নয়, কলকাতায় সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করছেন। কোনও সিনেমায় জয়া আহসান আছেন শুনলে দর্শকরা হল মুখো হচ্ছেন।

পুরস্কার পেয়ে আপ্লুত মাশরাফি বিন মুর্তজা এবং জয়া আহসান। জানিয়েছেন কী করে তাঁরা তিলতিল করে নিজেদের গড়ে তুলেছেন। স্থান করে নিয়েছেন বাঙালির মনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ