News Bangla 24 BD | আয়েশা টাকিয়াকে হত্যার হুমকি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

আয়েশা টাকিয়াকে হত্যার হুমকি


এক রুপালি পর্দা কাঁপানো সুন্দরী অভিনেত্রী আয়েশা টাকিয়া। দক্ষিণের ছবিতে মুগ্ধতা ছড়িয়ে বলিউডেও তিনি গ্ল্যামার দিয়ে বাজিমাত করেছিলেন। আজকাল আর তার উপস্থিতি নেই বললেই চলে। বিয়ে করে মন দিয়েছেন সংসার ধর্মে।

তবে হঠাৎ করে আলোচনায় এলেন এই বলিউড তারকা। সম্প্রতি ফোনে কল এবং ক্ষুদে বার্তার মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ‘ফুল এন্ড ফাইনাল’ খ্যাত এই তারকা। আয়েশা জানান, তার শ্বশুর সমাজবাদী পার্টির নেতা আবু আজমি ও স্বামী ফারহান আজমির প্রতিও হুমকি ফোন আসছে। তার দাবি, হিন্দু সেনা নামক একটি সংগঠনের নেতা বোমা মেরে হত্যার হুমকি দিয়েছেন তাদের। ইতোমধ্যেই বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছেন এই তারকা।

পুলিশ জানিয়েছে, মোবাইল নাম্বারের সুত্র ধরে শিগগরই অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ